মুন্সিগঞ্জে চলছে গণটিকা
কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :
একযোগে সারাদেশে করোনার টিকা প্রদানের কর্মসুচি শুরু করেছে সরকার। এর ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলাতে প্রায় ৫০ হাজার মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সকাল থেকে এখন পর্যন্ত জেলায় ৪৫ শতাংশ টিকা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৮ টা থেকে শুরু হয় এই গণটিকা। চলবে দুপুর ৩ টা পযর্ন্ত। গত বৃহস্পতিবার বিভিন্ন ওয়ার্ড কিংবা ইউনিয়নে মাইকিং করে টিকার রেজিস্ট্রেশনের করা হয়। জেলার ৬৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৮টি ওয়ার্ডে একযোগে স্পেশাল ক্যাম্পেইন শুরু করেছে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যথারীতি টিকার কার্যক্রম চলমান থাকবে।
জেলা সিভিল সার্জেন ডা. মো. আবুল কালাম আজাদ জানান, ইতিমধ্যে লক্ষ করা গেছে টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। তাই ক্যাম্পেইন স্থলে মানুষ রেজিস্ট্রেশন করতে দেখা গেছে। আজ সকাল ৮ টার দিকে গণটিকা শুরু করা হয়েছে। চলবে দুপুর ৩ টা পযর্ন্ত। তবে বয়স্ক ও গর্ভবতী মায়েদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।


