শিরোনাম

South east bank ad

সালথায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (সালথা) :

সালথায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল- এঁর ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পণ করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ অন্যান্য সংগঠন। এসময় বৃক্ষরোপন, করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উপজেলা হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন , সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: