শিরোনাম

South east bank ad

বাঁশখালীতে অপহৃত নারী কর্ণফুলীতে উদ্ধার

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা)

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত এক নারীকে কর্ণফুলী থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এই সময় সরোয়ার আলম (৪০) ও মো. শহিদুল্লাহ (৩৭) নামের দুই অপহরণকারীকেও আটক করা হয়েছে।

রোববার (১ আগস্ট) সাড়ে আটটার দিকে কর্ণফুলী উপজেলার খইদ্দারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়,আটককৃত দুজনই বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা গ্রামের বাসিন্দা।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ জুন বাঁশখালী উপজেলা থেকে এক নারী অপহৃত হওয়ার ঘটনায় ১৫ জুলাই বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। অপহৃত নারীকে কর্ণফুলী উপজেলা এলাকায় রাখা হয়েছে এই মর্মে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয় এবং র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই অপহরণকারীকেও আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুই অপহরণকারী ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: