শিরোনাম

South east bank ad

সালথায় মানবাধিকার কমিশনের পক্ষে মাস্ক বিতরণ

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন (সালথা, ফরিদপুর):

ফরিদপুরের সালথায় মানবাধিকার কমিশনের পক্ষে স্বাস্থ‌্যবি‌ধি মেনে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় ক‌রোনা ভাইরাস প‌রি‌স্থি‌তি‌তে সকল‌কে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলার জন‌্য স‌চেতনতা কার্যক্রম প‌রিচালনা ক‌রা হয়।

মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ১১ টার দিকে সালথা সদর বাজার, বাইপাস সড়ক, উপ‌জেলা ও থানার আশেপাশে বিভিন্ন স্থানে এই মাস্ক বিতরণ ক‌রা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সালথা উপজেলার সভাপতি এইচ. এম আব্দুর রহমান, সাধার সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সৈয়দ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সম্পাদক মাহবুব হোসেন।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামকান্তপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সোনাপুর ইউনিয়নের সভাপতি মোশাররফ মাসুদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খাঁন, আটঘর ইউনিয়নের সভাপতি শেখ সুমন, সিনিয়র সভাপতি সঞ্জিত দত্ত, গট্রি ইউনিয়নের প্রচার সম্পাদক শেখ হাচান, মাঝারদিয়া ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক নাছির হোসেন প্রমূখ।

এসময় সকলেই বলেন, ক‌রোনা ভাইরাস প‌রি‌স্থি‌তি‌তে সরকার ঘো‌ষিত কঠোর লকডাউন মেনে , প্রয়োজন ছাড়া কেউ ঘ‌রের বাই‌রে যা‌বেন নাহ পাশাপা‌শি সক‌লেই মাস্ক পরার অভ‌্যাস করুন, সকল স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলুন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: