শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে ৫ দিনের লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন

 প্রকাশ: ২৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে ৫ম দিনের মতো কঠোর লকডাউন পালতি হচ্ছে। লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে প্রশাসন।

অন্যান্য দিনের মতো শনিবার (২৬ জুন) সকাল থেকে জেলা শহরের প্রবেশ মুখে অবস্থান নিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ইজিবাইক, রিক্সা-ভ্যান চলাচলে বাঁধা দিচ্ছে। তারপরেও তাদের চোখ ফাঁকি দিয়ে কিছু যানবাহন চলাচল করছে। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লা ও অভ্যন্তরিন রুট দিয়ে বাস এবং গোপালগঞ্জ-রাজশাহী রেল লাইন দিয়ে রেল চলাচল বন্ধ রয়েছে। কিছু নিত্যপণ্যের ও ঔষধের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তারপরেও অনেকই প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে। মাস্ক পরিধানে জনসাধরনকে বাধ্য করছে প্রশাসন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ১৩৫ নমুনা পরীক্ষায় ৬৩ জন করোনায় সনাক্ত হয়েছে। এছাড়া জেলায় মোট ২৫ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৭০ জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: