শিরোনাম

South east bank ad

বিপুল পরিমান ভেজাল গুড় উদ্ধার ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫

 প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

গত শনিবার র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং স্যানিটারী ইন্সপেক্টর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, জয়পুরহাট কর্তৃক জয়পুরহাট জেলার সদর থানাধীন পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। 51 অভিযানে, ২২,৬৯০ (বাইশ হাজার ছয়শত নব্বই) কেজি ভেজাল গুড় তৈরির ও সংরক্ষণের অপরাধে মেসার্স ঘোষ ট্রেডার্স এর মালিক মোঃ আবু তালেব ও শ্রী গোপাল চন্দ্র ঘোষকে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১নং মালিককে ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং ২নং মালিককে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সর্বমোট ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং উদ্ধারকৃত ভেজাল গুড় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক স্থানীয় জনসাধারনের সম্মুখে ধ্বংস করা হয়। 52 অপর একটি অভিযানে, একই কোম্পানী কমান্ডারের নেতৃত্বে গত ০৫ জুলাই ২০২০ ইং তারিখ সকাল ০৭:৪৫ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন হিচমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে, ফেন্সিডিল-৩০০ (তিনশত) বোতল, পিকআপ-০১ (এক) টি, প্লাস্টিকের খালি ড্রাম-১১ (এগার) টি, মাদক বিক্রয়লব্ধ অর্থ-১,০০০/- (এক হাজার) টাকা,মোবাইল সেট-০২ (দুই) টি, সীম কার্ড-০২ (দুই) টি সহ মাদক ব্যবসায়ী মোঃ মমিনুর ইসলাম ও মোঃ সুজন সরকারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: