অন-লাইনে জুয়া সাতজন কে গ্রেফতার করেছে পুলিশ
রাসেল আহমেদ (ময়সনসিংহ):
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় অনলাইনে জুয়া খেলায় সময় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. হাবিবুল্লাহ মিয়া (২৮), মো. আনিছুর রহমান (১৮), মো. আরিফুল ইসলাম (১৯), ইকবাল আহাম্মদ (২১) রাজীব মিয়া (১৯), রানা মিয়া (১৮) রবিন মিয়া(১৮)। তারা সবাই পাগলা উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২১ মে) দ্বিবাগত রাতে পাগলা থানার জয়ধরখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে দিন রাতেই পাগলা থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে পাগলা থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, অন-লাইনে ইলেকট্রনিকস ডিভাইস (মোবাইল) ব্যবহার করে ই-ট্রানজেকশন করে জুয়া খেলার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


