স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রতিষ্ঠানটির এমডি তপন চৌধুরী। এ সময় স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. আমিনুল ইসলাম জিএমসহ (ইন্টারন্যাশনাল মার্কেটিং) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে স্কয়ার গ্রুপের কেনিয়া, সুদান ও শ্রীলংকার আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ডিভিশনের পরিচালক মোহাম্মদ আতিকুজ্জামান।


