ইপিএস কমেছে সেনা ইন্স্যুরেন্সের
বীমা খাতে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্স পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সেনা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৩ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সেনা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৮ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেনা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সেনা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়।
২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেনা ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সায়।
সেনা ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৯ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যায়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।
২০২১ সালে ‘সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর নাম পরিবর্তন করে ‘সেনা ইন্স্যুরেন্স পিএলসি’ রাখা হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৭৪ কোটি ৩৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৭১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।


