শিরোনাম

South east bank ad

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সামসুল হুদার পুনর্নিয়োগ

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সামসুল হুদার পুনর্নিয়োগ

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হুদার পুনর্নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরবর্তী তিন বছরের জন্য তার এ নিয়োগ অনুমোদিত হয়েছে। আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোনার বাংলা ইন্স্যুরেন্সে যোগদানের আগে মো. সামসুল হুদা দেশের খ্যাতনামা নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্লোবাল, পিপলস ও নিটল ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। নন-লাইফ বীমা খাতে তার মোট ৩৭ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে।

মো. সামসুল হুদা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে বীমা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

BBS cable ad

বীমা এর আরও খবর: