শিরোনাম

South east bank ad

দ্বিগুণ দামে ২৫ লাখ টন ইউরিয়া সার আমদানি করছে ভারত

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

দ্বিগুণ দামে ২৫ লাখ টন ইউরিয়া সার আমদানি করছে ভারত

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেই অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রেকর্ড ২৫ লাখ টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় দেশটিকে গত দুই মাসের তুলনায় প্রায় দ্বিগুণ দাম গুনতে হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী, এর পরিমাণ ভারতের বার্ষিক মোট ইউরিয়া আমদানির প্রায় এক-চতুর্থাংশ। খবর রয়টার্স।

ভারতের সার আমদানিকারক সংস্থা ইন্ডিয়ান পটাশ লিমিটেড (আইপিএল) পশ্চিম উপকূলের জন্য প্রতি টন ৯৩৫ ডলার দরে ১৫ লাখ এবং পূর্ব উপকূলের জন্য ৯৫৯ ডলার দরে ১০ লাখ টন সার কেনার বিষয়ে সম্মত হয়েছে। এর মাত্র দুই মাস আগের টেন্ডারে প্রতি টনের দাম ছিল ৫০৮-৫১২ ডলারের মধ্যে। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে আমদানি খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। টেন্ডারের শর্ত অনুযায়ী, আগামী ১৪ জুনের মধ্যে এ সারের চালান বন্দর ছাড়ার কথা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বের বৃহত্তম ইউরিয়া আমদানিকারক হিসেবে ভারতের এ বিশাল কেনাকাটা বিশ্ববাজারে সারের সংকট আরো বাড়িয়ে দিতে পারে। অনেক দেশ এখন প্রয়োজনীয় সার সংগ্রহে সমস্যার সম্মুখীন হতে পারে। অন্যদিকে আমদানির ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভারত সরকারের ওপর কৃষি ভর্তুকির আর্থিক চাপ কয়েক গুণ বাড়বে। মূলত ভূরাজনৈতিক অস্থিরতার কারণেই বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এমন চাপের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: