শিরোনাম

South east bank ad

নেত্রকোণায় ভার্চুয়াল মাধ্যমে সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক


নেত্রকোণায় গতকাল মঙ্গলবার ১৫ জুন ২০২১ইং তারিখে বিকেল সাড়ে ৩টায় অনলাইন প্লাটফর্মে “তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আরশাদ হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মো. ফিরোজ সরকার, উপপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
সভায় তথ্য ও প্রযুক্তি বিকাশে সুশীল সমাজের মতামত, প্রশ্নোত্তর, অভিপ্রায়, অভিযোগ, সমস্যা সমাধানে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে নেত্রকোণা জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

h

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: