শিরোনাম

ভিন্ন খবর

পর্যটন খাতে আট বছরে আয় সাড়ে ৬ হাজার কোটি টাকা: মন্ত্রী

পর্যটন খাতে গত আট বছরে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা আয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সংসদের বুধবারের অধিবেশনে সরকারদলীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে গত আট বছরে ছয় হাজার ৬৯৯ দশমিক ১৬ কোটি টাকা পর্যটন...... বিস্তারিত >>

বাস-ট্রেনের ঈদটিকেট ১২ জুন থেকে

রোজার ঈদে ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১২ জুন। ওই দিন ২১ জুনের ট্রেনের টিকেট বিক্রি হবে বলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ১২ জুন থেকে ঈদের অগ্রিম...... বিস্তারিত >>

এতিম শিশুটিকে ইফতার খাইয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩ জুন) তার সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারিরীক প্রতিবন্ধী শিশু এবং আলেম-উলেমাদের জন্য ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী একটি এতিম...... বিস্তারিত >>

লাখ টাকার মালিকরা সম্পদশালী, কর দিতে সক্ষম: অর্থমন্ত্রী

সম্পদশালীদের কাছ থেকে কর আদায়ের জন্য ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘ব্যাংকের ডিপোজিটের ওপরে একটা কর বাড়ানো হয়েছে। এটা নিয়ে আগেও কিছু কথাবার্তা হয়েছে। সেসব বিবেচনায় নিয়ে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ টাকার বেশি থাকবে শুধু...... বিস্তারিত >>

ভ্যাট ১৫ শতাংশই, বেড়েছে অব্যাহতির সীমা

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভ্যাট আইন নতুন অর্থবছর থেকে কার্যকরের ঘোষণা এসেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট প্রস্তাবে, যাতে পণ্য ও সেবা বিক্রির ওপর অভিন্ন ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রযোজ্য হবে। এই হারে ভ্যাট আদায়ের মাধ্যমে ৯১ হাজার ১৭৬ কোটি টাকা রাজস্ব আদায়ের আশা করছেন মুহিত, যা...... বিস্তারিত >>

এক বছরে জনসংখ্যা বেড়েছে সাড়ে ২৮ লাখ: বিবিএস

এক বছরে জনসংখ্যা ২৮ লাখ ৫০ হাজার বেড়ে বাংলাদেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজারে। এর আগে ২০১৫ সালের নমুনা জরিপ অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ৮৯ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ নমুনা জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে...... বিস্তারিত >>

রমজানে পানি সরবরাহে বিশেষ প্রস্তুতি ঢাকা ওয়াসার

রমজানে রাজধানীতে পানি ব্যবহার বেড়ে যায়। এ বর্ধিত চাহিদা মেটানোর জন্য প্রতি বছরের মতো এবারো রমজান সামনে রেখে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা ওয়াসা। ইফতার ও সেহরির সময় জনসমাগম স্থলে ট্রলি ও ভ্যানগাড়িতে করে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহের প্রস্তুতি নেয়া হয়েছে। রাজধানীর মসজিদগুলোয়...... বিস্তারিত >>

বড় সংশোধনী আসছে মূসক ও সম্পূরক শুল্ক বিধিমালায়

কর ফাঁকি রোধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬তে বড় সংশোধনী আনতে যাচ্ছে সরকার। এতে রাজস্ব ফাঁকি চিহ্নিতকরণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ক্ষমতা বাড়ানো হয়েছে। ভ্যাট অনলাইনে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো দাখিলপত্র দাখিল না করলে এনবিআর ওই প্রতিষ্ঠানগুলোর আমদানি-রফতানিসহ উৎসে কর্তনযোগ্য...... বিস্তারিত >>

বিদেশি বিনিয়োগে বড় বাধা উচ্চ করহার

বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে উচ্চ হারে করপোরেট কর অন্যতম প্রধান প্রতিবন্ধকতা। বাংলাদেশ করপোরেট কর ৪৫ শতাংশ। উচ্চ হারের এই কর কাঠামোর কারণে কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা সত্ত্বেও দেশে কাঙ্ক্ষিত হারে এফডিআই আসছে না। বছরে এখন মাত্র দুই বিলিয়ন ডলারের মতো এফডিআই আসে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায়...... বিস্তারিত >>

ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাই কোর্টের রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারকের বেঞ্চ রোববার এ আদেশ...... বিস্তারিত >>