শিরোনাম

South east bank ad

উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও এবি ব্যাংকের চুক্তি

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও এবি ব্যাংকের চুক্তি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে এবি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেডএম বাবর খান।

উত্তরবঙ্গের (রাজশাহী ও রংপুর বিভাগ) কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে এবি ব্যাংক পিএলসি। ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তির মাধ্যমে উত্তরবঙ্গের কৃষক, কৃষি উদ্যোক্তা ও সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে ব্যাংকটি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে এবি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেডএম বাবর খান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

এ সময় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কৃষক ও কৃষি উদ্যোক্তাদের পাশাপাশি সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে এবি ব্যাংক। কৃষিভিত্তিক ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ কার্যক্রম ভূমিকা রাখবে বলে জানিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে কৃষি উৎপাদন ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন বাড়ানোর মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: