শিরোনাম

South east bank ad

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কালচার ডে উদযাপন

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কালচার ডে উদযাপন

ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) ও ব্র্যাক ইউনিভার্সিটি কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার, বৈশ্বিক সংযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

চীনা ভাষা ও সংস্কৃতি উদযাপনে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘চাইনিজ কালচার ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, তাই চি এবং চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুঝেং প্রদর্শনের মাধ্যমে দেশটির সংস্কৃতি তুলে ধরা হয়।

ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) ও ব্র্যাক ইউনিভার্সিটি কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার, বৈশ্বিক সংযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, ‘এ ধরনের আয়োজন বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে পারস্পরিক পরিচয় ও বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কও আরো শক্তিশালী হবে।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে একাডেমিক সম্পর্কের ইতিহাস প্রায় এক হাজার বছরের। ১০৪২ খ্রিস্টাব্দে বাঙালি বৌদ্ধ শিক্ষক ও ধর্মগুরু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চীন সফরের মধ্য দিয়ে এ সম্পর্কের সূচনা হয়েছিল।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার আরিফুল ইসলাম জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে। এর পরিপ্রেক্ষিতে চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-চায়না সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড রিসার্চ’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে আনহুই নরমাল ইউনিভার্সিটিতেও ‘বাংলাদেশ কালচার সেল’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: