শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ; পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এসএএমডি হোসেন, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান ও জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক অংশ নেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মাদ তাজাম্মুল হক।

সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান অংশ নেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ও কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: