শিরোনাম

South east bank ad

ট্রাস্ট ব্যাংক ও ওয়াটার ডট ওআরজির মধ্যে ওয়াশ ফাইন্যান্সিং অংশীদারত্ব

 প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ট্রাস্ট ব্যাংক ও ওয়াটার ডট ওআরজির মধ্যে ওয়াশ ফাইন্যান্সিং অংশীদারত্ব

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি যৌথভাবে তাদের কৌশলগত ‘ওয়াটারক্রেডিট’ সহযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

এ উপলক্ষে ব্যাংকের এসএমই বিভাগ সম্প্রতি ঢাকার র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে।

ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় আগামী তিন বছরে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে ৩৫০ কোটি টাকার একটি বিশেষায়িত ঋণ পোর্টফোলিও গঠন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পানি ও স্যানিটেশন খাতে কার্যরত এমএসএমই এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও প্রভাবভিত্তিক অর্থায়নের প্রতি ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চুক্তি স্বাক্ষর, ক্রেস্ট বিনিময় এবং নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: