শিরোনাম

South east bank ad

বিজিএমইএ আয়োজন করেছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০০৬’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

 প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিজিএমইএ আয়োজন করেছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০০৬’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


গত ০৭ মে ২০২৬ চট্টগ্রাম বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্পকে আরও সুশৃঙ্খল ও শ্রমবান্ধব করে গড়ে তোলার জন্য বিজিএমইএ আয়োজন করেছে হালনাগাদ সংশোধিত ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০০৬’ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা। 


প্রশিণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক, শ্রম সংস্কার কমিশনের সদস্য ও আইএলও এন্ড লেবার এ্যাফেয়ার্সের চিফ কো-অডিনেটর এ এন এম সাইফ উদ্দিন, এবং মো: রফিক ইসলাম, অতিরিক্ত সচিব(শ্রম বিভাগ), বিজিএমইএ এবং  কলকারখানাও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি শ্রম পরিদর্শক রেজাউল রেশমা এবং জান্নাতুর রাহেলা। কর্মশালায় ৯৩টি পোশাক কারখানার ১০২ জন মানবসম্পদ ব্যবস্থাপক, কমপ্লায়েন্স কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


প্রধান অতিথি বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, বিজিএমইএ সদস্য কারখানাগুলোকে হালনাগাদ শ্রম আইন সম্পর্কে দক্ষতা অর্জন এবং আইন বাস্তবায়নে সহায়তা করতে এই প্রশিণ। কর্মশালাটি সংশোধিত শ্রম আইন কারখানায় যথাযথ প্রয়োগ, শিল্পখাতের বাস্তবতা বিবেচনায় রেখে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও ২০২৬ সালের শ্রম আইন সংশোধনী দেশের শিল্পখাতে সুশাসন, শ্রমবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

তিনি বিশেষভাবে উল্লেখ করেন- অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার লাইন্সেস নবায়ন করে নেয়ার জন্য উপস্থিত বিভিন্ন গার্মেন্টসের মানবসম্পদ ব্যবস্থাপক ও কমপ্লায়েন্স কর্মকর্তাদের আহ্বান জানান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: