শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জিয়াউর রহমান।

সম্প্রতি ব্যাংকের বোর্ড সভায় তাকে এ পদোন্নতি দেয়া হয়। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংক খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মো. জিয়াউর রহমান কর্মজীবনে ব্রাঞ্চ ম্যানেজার, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, হেড অব সিন্ডিকেট অ্যান্ড স্ট্রাকচারড ফাইন্যান্সিং ও হেড অব করপোরেট বিজনেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জিয়াউর রহমান প্রাইম ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদানের আগে ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন নেতৃস্থানীয় পদে কর্মরত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: