শিরোনাম

South east bank ad

'সোনালী ই-সেবা'র মাধ্যমে অনলাইনে পাসপোর্ট ফি জমা দেওয়া যাবে

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এখন থেকে সোনালী ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপ 'সোনালী ই-সেবা'র মাধ্যমে অনলাইনে পাসপোর্ট ফি জমা দেওয়া যাবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সেবার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী এনডিসি, পিএসসি। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, মো. এবনুজ জাহান, মো. জাহিদুল হক, মো. ওয়ালিউল্লাহসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: