“এক দেশ, এক কিউআর: বাংলা কিউআর-এ লেনদেন” কর্মসূচি
ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা এবং Bangla QR ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Mutual Trust Bank PLC (MTB)-এর Fulbaria Branch ও ADC Business Department-এর উদ্যোগে “এক দেশ, এক কিউআর: বাংলা কিউআর-এ লেনদেন” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার ফুলবাড়িয়ার Annexco Tower-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MTB-এর Additional Managing Director & Chief Business Officer (CBO) Mr. Chowdhury Akhtar Asif। এছাড়া উপস্থিত ছিলেন MTB-এর DMD & Head of Retail Md. Shafquat Hossain, DMD & Head of Branch Banking Division A.K.M. Tareq, Head of Cards Md. Abu Bokar Siddik, Head of Group Communications Md. Rozar Ibna Azad এবং Fulbaria Branch Manager Mohammad Hamidul Islam।
অনুষ্ঠানে Annexco Tower Owner Association-এর Managing Director Mir Al Mamun, Director Golam Faruk Khan ও Director Md. Mostafizur Rahman-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও নিরাপত্তা তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে Bangla QR ব্যবহারে উৎসাহিত করা হয়।


