শিরোনাম

South east bank ad

ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতিপেয়েছেন মোকাররাম হোসেন চৌধুরী

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতিপেয়েছেন মোকাররাম হোসেন চৌধুরী


ঢাকা ব্যাংক পিএলসি.-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবংসিআরএম ডিভিশনের প্রধান জনাব মোকাররাম হোসেন চৌধুরীকেউপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর - ডিএমডিপদেপদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রায় ৩৪ বছরের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বেঅধিষ্ঠিত হলেন। তিনি ১৯৯২ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে তাঁর পেশাগত জীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন স্বনামধন্য দেশি-বিদেশি ব্যাংকে কাজ করে ট্রেড ফাইন্যান্সক্রেডিট অপারেশনস এবং শাখা ব্যবস্থাপনায় ব্যাপক দক্ষতা অর্জন করেন।

জনাব চৌধুরী ২৫ মার্চ ২০০১ তারিখে ঢাকা ব্যাংক পিএলসি.-তে যোগদানকরেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ট্রেড ফাইন্যান্স প্রধানআরএমজিডিভিশন প্রধানক্রেডিট প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। বিশেষ করে আরএমজি ডিভিশনের প্রধান হিসেবে তিনি তৈরিপোশাক খাতভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরেনযা ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ  প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে।

দূরদর্শী  দক্ষ নেতৃত্বের অধিকারী জনাব মোকাররম হোসেন চৌধুরীনতুন দায়িত্বে ঢাকা ব্যাংকের উৎকর্ষউদ্ভাবন এবং আধুনিক ব্যাংকিংঅনুশীলনের ধারাকে আরও সুদৃঢ় করবেন

জনাব চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে জেনারেল ব্যাংকিংও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাঁর ব্যাংকিং দক্ষতা আরও সুদৃঢ় করেছেন। এছাড়াওবাংলাদেশহংকং ও সিঙ্গাপুরে স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তিনি ট্রেড ফাইন্যান্স বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: