শিরোনাম

South east bank ad

ভিস্তার পণ্যে বিশেষ ছাড় পানে প্রাইম ব্যাংক গ্রাহকরা

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ভিস্তার পণ্যে বিশেষ ছাড় পানে প্রাইম ব্যাংক গ্রাহকরা


গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে ভিস্তা বাংলাদেশ-এর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে  সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ এর বিভিন্ন পণ্যে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসেন মোহাম্মদ জাকারিয়া এবং ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ -এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার  হেড অব কর্পোরেট সেলস সুফিয়া নূর শিল্পীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা  আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেযা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

-------

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: