বাংলাদেশ ব্যাংক থেকে প্রশংসাপত্র পেল ইউনাইটেড ফাইন্যান্স
কভিড-১৯ মহামারীর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ‘সাপোর্টিং পোস্ট-কভিড ১৯ স্মল-স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রুজেক্ট (এসপিসিএসএসইসিপি)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়।
এর অংশীদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড ফাইন্যান্স পিএলসিকে একটি প্রশংসাপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ঢাকায় ‘ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ডিসেমিনাশন’ শীর্ষক এক সেমিনারে প্রশংসাপত্রটি হস্তান্তর করা হয়।
ইউনাইটেড ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসানের হাতে প্রশংসাপত্রটি তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
এ উদ্যোগের মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (সিএমএসএমই) জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের সহায়তা, উদ্যোগ পুনরুদ্ধার শক্তিশালীকরণ, আয় পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


