শিরোনাম

South east bank ad

মাদক সেবন-কারবারের অভিযোগে গ্রেফতার

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবার ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ছয়টা থেকে বুধবার আজ (৯ ফেব্রুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ (৯ ফেব্রুয়ারি) বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৫৭ জনের কাছ থেকে ১২ হাজার ৩২৩ পিস ইয়াবা, ৪৯৭ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৭০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ১০ গ্রাম আইসসহ ৩৬ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: