শিরোনাম

South east bank ad

বিদেশি মদসহ দুই কারবারি আটক

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর ফাঁড়ি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি কে আটক করেছে।

আটককৃতরা হলেন : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলিনগর গ্রামের মৃত আয়দর আলীর ছেলে অলি আহম্মদ (৪৫) ও একই গ্রামের মৃত অনু মিয়ার ছেলে সিরাজ আলি (৪৩)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রাজ্জাক জানান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উওম কুমার দাসের নেতৃত্বে এসআই বাবুল চৌধুরী ও এএসআই কামরুজ্জামান সহ একদল পুলিশ গতকাল (০২ ফেব্রুয়ারি) বুধবার গভীর রাতে উপজেলার দেবপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: