শিরোনাম

South east bank ad

শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাক্ষিত গর্ভধারণ রোধ করি এই শ্লোগানে শেরপুর সদরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৮-২৩ ডিসেম্বর) -এর উদ্বোধন করা হয়েছে।

সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ,পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রায়হানুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি ,উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত সহ শেরপুর পরিবার পরিকল্পনার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: