বরিশালে ইলিশ সম্পদ উন্নয়নে কর্মশালা
এম.মিরাজ হোসাইন, (বরিশাল):
বরিশালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ফিসারী রোডস্থ মৎস্য ভবন হল রুমে আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর ২০২১) বেলা ১১ টায় প্রকল্পের সুবিধা ভোগিদের নিয়ে এই কর্মশালার আযোজন করা হয়।
বরিশালের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইলিশ সম্পদের গুরুত্ব বিবেচনায় সরকার জেলেদের জীবনমান উন্নয়নে এই প্রকল্প হাতে নিয়েছেন। প্রকৃত জেলেরা যাতে এর সুফল পায় সে দিকে লক্ষরেখে সংশ্লিষ্টদের জেলে তালিকা সংশোধন ও প্রান্তিক জেলেদের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে পরামর্শদেন।
কর্মশালায় বিশেষ অতিধি ছিলেন, বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, অতিরিক্ত মৎস্য কর্মকর্তা (প্রকল্প কর্মকর্তা) জিয়া উদ্দিন হায়দার, নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, জেলে প্রতিনিধি, মৎস্যজীবী, জেলে ও প্রকল্পের সুফলভোগী সদস্যবৃন্দ।


