আপনাদের সন্তুষ্টির অনুভূতি আমাদের ভবিষ্যৎ কর্মে অনুপ্রেরণা যোগাবে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সাথে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজশাহী মহানগরীকে নিরাপত্তার নগরী হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখায় পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ২০২১ সাহেব বাজারের একটি জুয়েলারী হতে পৌনে চার লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি হয়। পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।


