শিরোনাম

South east bank ad

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে “মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস এর সদস্য ও সাংবাদিকবৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: