শিরোনাম

South east bank ad

মাদারগঞ্জের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।

শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে মহিষবাথান আর এম উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক বাচ্চু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তাকিম এলএমজি এর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: