জয়পুরহাটে দুইটি মন্দিরে প্রতিমা ভাঙচুর
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগে লাল বাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে মন্দির দুটির প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্য পাড়া ও পুর্ব সার্বজনীন দুর্গা মন্দিরে শুক্রবার গভীর রাতে মন্দির দুটির কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়।
মন্দির কমিটি বলছে, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে তারা প্রতিমা তৈরি করছে। দুস্কৃতকারীরা রাতের অন্ধকারে প্রতিমাগুলো ভাংচুর করেছে।
এ ঘটনায় ওই গ্রামের করিম মন্ডলের ছেলে মোঃ লাল বাবুকে আটক করেছে জয়পুরহাট পুলিশ।


