শিরোনাম

South east bank ad

এসডিজি অর্জনে সাফল্যের স্বীকৃতিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জয়পুরহাট কেন্দ্রিয় ঈদগাহ ময়দান হতে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগের জেলা কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ছাত্রলীগে সভাপতি জাকারিয়া হোসেন রাজা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, জেলা যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রকি, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক পল্লব হাচান, কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সাগর ও যুগ্ম সম্পাদক মিঠু হোসাইন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাউসার আহমেদ পিয়াস, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দারিদ্র্য বিমোচন, সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে শেখ হাসিনার মডেল সারা বিশ্বে পরিচিত হয়েছে। তিনি আজ দেশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে পরিচিত লাভ করেছেন।” দেশকে এগিয়ে নেওয়ার পথে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: