শিরোনাম

South east bank ad

তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় চরখলিফায় দোয়া ও মিলাদ

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহেদী হাসান শরীফ, (নিজস্বপ্রতিনিধি) :

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা -১ আসনের সাংসদ জনাব তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন দৌলতখান মার্কাজ মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।

শনিবার বিকাল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,যুগ্ন- সম্পাদক এ্যাড গোলাম মোর্সেদ কিরন তালুকদার, ইউপি সদস্য বৃন্দ, চরখলিফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম হোসেন (অমি) চৌধুরী, আলাউদ্দিন মৃর্ধা ইউনিয়ন যুবলীগ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু,ছাএলীগ সম্পাদক আশিকুর রহমান সুমন, সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল চেকাপের জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: