শিরোনাম

South east bank ad

অপহরন মামলায় সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর) :

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য লিটন বাড়ই (৪০) কলেজ ছাত্রীকে অপহরণের মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় উদ্ধার করা হয়েছে অপহরন হওয়া ছাত্রীকে। শনিবার সকালে আসামীকে আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ ও মামলায় সুত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে নিজ বাড়ী ডাসার উপজেলার নবগ্রাম থেকে একই এলাকায় মামা বাড়ি যাওয়ার সময় মাঝ রাস্তা থেকে কলেজ ছাত্রীকে অপহরন করে নিয়ে গেছে লিটন রাড়ই। এমন ঘটনায় অপহরন হওয়া ছাত্রীর মা মাদারীপুর আদালতে দুই জনকে আসামী করে মামলা করেন। এ মামলায় গত কাল বিকেলে ডাসার থানা পুলিশ এসআই অখিল বাবুর নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে কালকিনি উপজেলার সুর্যমনি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এবং অপহরন হওয়া ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত আসামী লিটন মেম্বার মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রামের যুবরাজ বাড়ই ছেলে। গ্রেফতা আসামী লিটন মেম্বার এর আগেও ভিন্ন ধর্মের এক কিশোরী মেয়েকে অপহারন ও ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে জামিনে ছিলেন বলে নিশ্চিত করেছে ডাসার থানা পুলিশ।

এ ঘটনায় কলেজ ছাত্রীর মা বলেন, লিটন একজন লম্পট মানুষ, সে আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে তার বিরুদ্ধে মামলা করলে কিছু দিন পড়ে জামিনে এস আবার খারাপ কাজ করে। আমি ওর বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাসানুজ্জামান বলেন, আমরা আদালত থেকে আদেশ পাওয়ার সাথে সাথে তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করি এবং তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: