শিরোনাম

South east bank ad

রাজাপুরে নিখোঁজের দুদিন পর মাঝির মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ হওয়ার দুইদিন পরে সামসুুল হক হাওলাদার (৫৫) নামে এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী ব্যাপারীপাড়া এলাকার খাল থেকে উদ্ধার করা হয়। সামসুল হক উপজেলার বড়ইয়া কলাকোপা এলাকার মৃত সৈজদ্দীন হাওলাদারের ছেলে। সামসুল হকের বড় ছেলে রাজিব হাওলাদার ও ভাইয়ের ছেলে আব্দুস ছালাম হাওলাদার লাশ শনাক্ত করেছে।

স্বজনরা জানান, সামসুল হক মৃগী রোগী ছিল। গত বুধবার দুপুরে কলাকোপা খেয়া ঘাটে নৌকা থেকে জাঙ্গালিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। নিখোঁজের দুইদিন পরে শুক্রবার সকালে পুটিয়াখালীর ব্যাপারীপাড়া এলাকার খালে মৃত দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, সামসুল হকের পরিবার তার লাশ শনাক্ত করেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: