তিন কনস্টেবলকে বিদায় সংবর্ধনা
ফয়সাল আহমেদ, (ধোবাউড়) :
ময়মনসিংহের ধোবাউড়া থানার তিন কনস্টেবল হাবিবুর রহমান, মেহের আলী, আব্দুর রব চৌধুরীকে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে ধোবাউড়া থানা পুলিশ।
এ উপলক্ষে শনিবার রাত ৯ টায় ধোবাউড়া থানার গোল ঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধোবাউড়া থানার ওসি তদন্ত জালাল এর সঞ্চালনায় ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিভাগীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি কবির উদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল হক লিটন, এসআই মলয় চক্রবর্তী, এসআই পলাশ কুমার রায়, এস আই জয়নাল, এসআই মোরশেদ, এসআই সাইফুল ইসলাম, হাবিব রহমান, মেহের আলী, আব্দুর রব চৌধুরী প্রমূখ।
বক্তব্য শেষে তিন কনস্টেবলের এর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।


