শিরোনাম

South east bank ad

বাহুবলে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক-১

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জ জেলার বাহুবলের মিরপুর থেকে ৭ কেজিগাজাঁ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি আভিযানিক দল জেলার বাহুবল থানাধীন মিরপুর বাজারস্থ জনৈক মোঃ অলি মিয়ার সোনার বাংলা নামক খাবার হোটেলের সামনে ঢাকা-শ্রীমঙ্গলগামী পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখা ৭ কেজি গাঁজা, ২টি মোবাইল, ৩টি সীমকার্ড নগদ- ৩৩০ টাকা সহ মোঃ আছকির মিয়া (২৫), কে আটক করেন।

আটক আছকির চুনারুঘাট উপজেলার মুছিকান্দি এলাকার ফজর আলীর ছেলে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামী ও জব্দকৃত আলামত সহ বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: