শিরোনাম

South east bank ad

হালুয়াঘাটে আগুনে ২টি দোকান পুড়ে ছাই

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ আব্দুল হক লিটন, (হালুয়াঘাট) :

ময়মনসিংহের হালুয়াঘাটে বাঘাইতলা বাজারে আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়েছে। ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বাঘাইতলা বাজারে নরুল ইসলামের একটি কাঠের খাটের দোকান পুড়ে ৫ লক্ষ ও আক্তার হোসেনের একটি কাপড়ের দোকান পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হয়।বিদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানান স্থানীয়রা।

এদিকে ঘটনা স্থল পরিদর্শন করেন থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, স্থানীয় চেয়ারম্যান এম এ সুরুজ মিয়া সহ অন্যান্যরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: