ঝালকাঠিতে ৩মাসে সিভিল সার্জনসহ আক্রান্ত-২৭৭৫, মৃত্যু-৩৮
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
চলতি বছরের গত ৩মাসে (মে, জুন ও জুলাই) নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার একশত বাহাত্তর জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীসহ দুই হাজার সাতশত পচাত্তর জন এবং সুস্থ হয়েছেন একহাজার ছিয়াত্তর জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৮জন।
ঝালকাঠি সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, মে মাসে নমুনা সংগ্রহ করা হয়েছে তিনশত ষাট জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন তেহাত্তর জন এবং সুস্থ হয়েছেন তিনশত চুয়ান্ন জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪জন। জুন মাসে নমুনা সংগ্রহ করা হয়েছে একহাজার দুইশত পঞ্চান্ন জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন তিনশত পঞ্চাশ জন এবং সুস্থ হয়েছেন একশত আঠার জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫জন। জুলাই মাসে নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচহাজার পাঁচশত সাতান্ন জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীসহ দুই হাজার তিনশত বায়ান্ন জন এবং সুস্থ হয়েছেন ছয়শত চার জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৯জন।


