শিরোনাম

South east bank ad

পাবনায় মা হত্যার অভিযোগে পিতার বিচারের দাবীতে সন্তানদের মানববন্ধন

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রনি ইমরান (পাবনা):

পাবনায় মায়ের হত্যার অভিযোগে পিতার বিচারের দাবীতে সন্তানেরা মানববন্ধন করেছে। মানববন্ধনে হত্যাকারী পিতাসহ সৎ মা-বোনেরও বিচার দাবী করা হয়। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সন্তানদের সাথে এলাকাবাসীও অংশ নেন।

মানববন্ধনে বিসিএস পরিক্ষার্থী সন্তান নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাজগ্রামের বাসিন্দা পিতা মাজেদ শেখ যৌতুকের জন্য মা সুর্য খাতুনকে প্রায়ই মারপিট করতেন। এরই এক পর্যায় পিতা মাজেদ দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মা সুর্য খাতুনের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এনিয়ে বেশ কয়েকবার গ্রাম্য শালিশও হয়।

সবশেষে গত ১১ জুন দুই ভাই বোন বাড়িতে না থাকার সুযোগে মা সুর্য খাতুনকে পিতা মাজেদ শেখ, সৎ মা হালিমা খাতুন ও সৎ বোন মারপিট ও শ্বাসরোধে করে হত্যার পরে মরদেহ ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পরে সাঁথিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ রহস্যজনক কারনে অপমৃত্যু মামলা দায়ের করে। নিহত সুর্য খাতুনের সন্তান নাজমুল হোসেন বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি মামলাটির সঠিক তদন্ত ও হত্যাকারীদের গ্রেফতারপুর্বক কঠোর শাস্তির দাবী জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: