শিরোনাম

South east bank ad

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 প্রকাশ: ২৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুরুজ (৫০) নিহত হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশীরা জানান বুধবার (২৩ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাগামারা নামকস্থানে মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় পিছন থেকে দ্রুতগতির চলন্ত প্রাইভেটকার ধাক্কা দিলে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির গ্রামের বাড়ি ত্রিশাল সদর ইউনিয়নের কোনাবাড়ি নদীর পাড় এলাকায়।
তার পিতার নাম মকবুল হোসেন । নিহত সুরুজ দুই সন্তানের জনক। আহত অবস্থায় সুরুজকে ত্রিশাল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: