শিরোনাম

South east bank ad

কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরলো আর্জেন্টিনা

 প্রকাশ: ১৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়েছে একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় শুরু ম্যাচটি হয়। প্রথমার্ধের ১২ মিনিটে গোল করে গোল দলকে এগিয়ে দেন গুইদো রদ্রিগেজ।কোপার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এখন এই আর্জেন্টাইন মহাতারকা মেসি। এ সময় বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলেছে। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কেউই গোলের দেখা পায়নি। তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসিরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: