শিরোনাম

South east bank ad

চাঁদপুরে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা ক্যাম্প

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে বিশেষ এই মেডিক্যাল ক্যাম্পে গর্ভবতী মহিলাসহ বিভিন্ন রোগে আক্রান্ত নারী ছাড়াও পুরুষের মাঝে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এতে সহযোগিতা করে জেলা সিভিল সার্জন কার্যালয় ও পরিবার পরিকল্পনা বিভাগ। এ সময় একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধসহ শুকনো খাবার, সাবান, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন সেনা সদস্যরা। বিনামূল্যের স্বাস্থ্যসেবার এই ক্যাম্প পরিচালনায় ছিলেন ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল ডা. নাজমুল হুদা খান, গাইনি বিশেষজ্ঞ মেজর আসমা, ক্যাপ্টেন আয়েশা সিদ্দিকা, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিনসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। আরো উপস্থিত ছিলেন মেজর খায়রুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ প্রমুখ। বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পে গর্ভবতী মহিলাসহ বিভিন্ন রোগে আক্রান্ত নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: