ডিএসইতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ পালিত হয়েছে।
এ উপলক্ষে ১১ মার্চ ডিএসই, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), সাসটেইনেবল স্টক এক্সচেঞ্জেস, দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের পক্ষে মিশনের উপপ্রধান অ্যান্ডার্স বি. কেলসেন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ। অনুষ্ঠানে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার ও ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান মেলিটা মেহজাবীন, ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েশন পার্টনার ব্যারিস্টার নাজিয়া কবির, মেঘনা ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী, সাউথ এশিয়ার আইএফসি অ্যাডভাইজরি সার্ভিসেসের করপোরেট গভর্ন্যান্স অফিসার লোপা রহমান ও ইনস্টিটিউট অব চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ কাউন্সিল মেম্বার জেরীন মাহমুদ হোসেইন উপস্থিত ছিলেন।

