শিরোনাম

South east bank ad

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৫ ও ২১৪৩ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১৫১টির এবং অপরির্বতিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, রবি, মুন্নু ফেব্রিকস, আনোয়ার গ্যালভানাইজিং, একমি লিমিটেড ও বিএসসি।

এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৪২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের দর।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: