জাতীয় শোক দিবস উপলক্ষে র্যাব-৪ এর উদ্যোগে আলোচনা সভা এবং ১৫ আগস্টের শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত
আজ মঙ্গলবার ১৮/০৮/২০২০ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম। এ সময় অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর র্যাব সদস্যগণ বঙ্গবন্ধুর বাল্যকাল, রাজনৈতিক ও সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং সর্বোপরি তাঁর জীবনভিত্তিক বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন ও আবৃত্তি করেন। এছাড়াও 'অসমাপ্ত আত্মজীবনী" ও "কারাগারের রোজনামচা" এর উপর আলোকপাত করে বঙ্গবন্ধুর বাংলার মানুষের প্রতি ভালোবাসা, তাঁর সারাজীবনের ত্যাগ-তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরেন। পরবর্তীতে উক্ত আলোচনাসভার সভাপতি ও অধিনায়ক মহোদয় তার বক্তব্য প্রদান করেন এবং আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিশেষে ১৫ই আগস্টে বঙ্গবন্ধুসহ শহীদ পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
পরিশেষে ১৫ই আগস্টে বঙ্গবন্ধুসহ শহীদ পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।


