হবিগঞ্জে র্যাবের অভিযানে ১৪ কেজি গাজাঁসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ): র্যাবের অভিযানে ১৪ কেজি গাজাঁসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল। ৫ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফর রহমান এবং এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একদল র্যাব সদস্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩নং দেওরগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমতলী বাজার হইতে আমুরোড গামী পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাজাঁ জব্দসহ পেশাদার মাদক কারবারিকে আটক করেন। আটককৃতরা হলেন, চান্দুপুর এলাকার রতন শীলের ছেলে পিন্টু শীল(২৮), মোঃ আতাব মিয়ার ছেলে মোঃ শিপন মিয়া(৩০)। পরবর্তীতে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় । পরে বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।


