শিরোনাম

South east bank ad

১০৫ লিটার চোরাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

১০৫ লিটার চোরাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি ২০২১ইং তারিখ ১৬.১০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দূর্গাপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১ টি জারিক্যানে মোট ১০৫ লিটার চোরাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আঃ লতিফ (৫৫), জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে চোলাই মদ তৈরি করে গুদামজাত করে রাখে এবং পরবর্তীতে সেগুলোকে আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: