শিরোনাম

South east bank ad

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

বীমা খাতের তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সভা ১৯ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভাটি ২০ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবিসহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ে ঘাটতি দাঁড়িয়েছে ১২০ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকায়। যেখানে আগের বছরের একই সময়ে এক্ষেত্রে মোট ব্যয়ের তুলনায় মোট আয়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল ২১৭ কোটি ৭৫ লাখ টাকা। এ বছরের মার্চ শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিল ৬ হাজার ৮৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, গত বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬ হাজার ২৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল বেড়েছে ৮৬৮ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮৭ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯১ পয়সা। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭৮ পয়সা।

২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। তার আগে ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭ হিসাব বছরের জন্য মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দেয় তারা। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৯৮১টি। এর মধ্যে ৫৯ দশমিক শূন্য ৬ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৩১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২২ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

বীমা এর আরও খবর: